ভূজপুর জমি বিরোধে সাবেক প্রধান শিক্ষককে মারধর অভিযোগ

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাবেক এক প্রধান শিক্ষক ও তাঁর ছেলেকে মারধর এবং নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

- Advertisement -

এ ঘটনায় ভুক্তভোগী মো. আবদুস ছাত্তার (৭০) ভূজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

- Advertisement -
google news follower

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ মার্চ রবিবার রাত আনুমানিক পৌণে ১১টার সময় তিনি ও তাঁর ছেলে ছফি উল্লাহ ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।

এসময় ভূজপুর থানাধীন ১নং বাগানবাজার ইউনিয়নের আন্দারমানিক রাস্তার মাথার উত্তর পাশে পৌঁছালে অভিযুক্ত মো. জসীম উদ্দিন (৩৫) ও মনির হোসেন (৩০) তাদের মোটরসাইকেল আটকিয়ে কিল-ঘুষি, লাথি ও কাঠের বাটাম দিয়ে মারধর করে। এতে তারা আহত হন।

- Advertisement -
islamibank

এ সময় আবদুস ছাত্তারের কাছে থাকা গরু বিক্রির ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আহতরা পার্শ্ববর্তী উপজেলা রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

উল্লেখ্য যে, গত ২৮ জানুয়ারি একই এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আবদুস ছাত্তার ও তাঁর পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে। সে সময় জমিতে পিলার বসানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের হামলায় আবদুস ছাত্তারসহ চারজন আহত হন।

বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান রয়েছে এবং মামলা আদালতে বিচারাধীন বলে জানা গেছে।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এই বিষয়ে ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বলেন, ৯ মাচ সোমবার সকালে এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। পরবর্তীতে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ