সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি আবদুল বাছির

অনলাইন ডেস্ক

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগে থাকা মুহাম্মদ আবদুল্লাহর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। এ পদে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আবদুল বাছির।

- Advertisement -

আজ (মঙ্গলবার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

- Advertisement -
google news follower

নিয়োগ বাতিলের প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা মুহাম্মদ আবদুল্লাহর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

নতুন নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন অনুযায়ী মোহাম্মদ আবদুল বাছিরকে (বাছির জামাল) অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।

- Advertisement -
islamibank

এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়েছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ