জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

- Advertisement -

শুক্রবার (১৩ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে গিয়ে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন।

- Advertisement -
google news follower

পুষ্পস্তবক অর্পণের পর স্পিকার ও ডেপুটি স্পিকার বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তারা জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শেরে-বাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা জানানোর কথা রয়েছে তাদের।

- Advertisement -
islamibank

এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।

অধিবেশনের শুরুতে সংসদীয় নেতা তারেক রহমান স্পিকার নির্বাচনের জন্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন, যা সরকারি ও বিরোধী—উভয় দলের সদস্যদের সমর্থন পায়।

ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে স্পিকার পদে ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও চিফ হুইপ নুরুল ইসলাম।

প্রস্তাবটি সমর্থন করেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হলে তিনি স্পিকার নির্বাচিত হন।

অন্যদিকে ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের নাম প্রস্তাব করেন নাটোরের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং এতে সমর্থন দেন সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজাম।

সংসদে কণ্ঠভোটে প্রস্তাবটি গৃহীত হলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডেপুটি স্পিকার নির্বাচিত হন।

পরে সংসদের উদ্বোধনী অধিবেশনে দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ