চকরিয়ায় পুকুরে গোসলে নেমে তামাক শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক

কক্সবাজারের চকরিয়ায় মসজিদের পুকুরে গোসল করতে নেমে মো. আবদুল হামিদ (৪০) নামের এক তামাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

- Advertisement -

শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের সময় উপজেলার কাকারা ইউনিয়নের সাকের মুহাম্মদ চর পুরাতন জামে মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহত আবদুল হামিদ কাকারা ইউনিয়নের পুলের ছড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় সাকের মুহাম্মদ চর এলাকার এক তামাক চাষির বাড়িতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর প্রায় ১টার দিকে আবদুল হামিদ মসজিদের পুকুরে গোসল করতে নামেন।

- Advertisement -
islamibank

একপর্যায়ে তিনি পানিতে ডুব দেওয়ার পর দীর্ঘ সময় ধরে আর ওপরে না উঠলে আশপাশে থাকা লোকজনের সন্দেহ হয়।

পরে স্থানীয়রা প্রায় ৪০ মিনিট খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

দ্রুত তাঁকে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ভাষ্য, জুমার নামাজের সময় ঘটনাটি ঘটায় শুরুতে কেউ বিষয়টি টের পাননি।

পরে দীর্ঘ সময় ধরে তাকে পানির ওপর ভেসে না উঠতে দেখে খোঁজাখুঁজি শুরু হলে পুকুর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ