আড়ংয়ের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

অনলাইন ডেস্ক

কেনাকাটা শেষে পণ্য বহনের জন্য ব্যাগের দাম আদায় করাকে ‘ব্যবসায়িক নৈতিকতা পরিপন্থী’ ও ‘আইনবিরুদ্ধ’ দাবি করে জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

- Advertisement -

দীর্ঘদিন ধরে গ্রাহকদের পক্ষ থেকে ওঠা ক্ষোভের প্রেক্ষিতে এবার বিষয়টিকে আদালতের নজরে আনার প্রাথমিক প্রক্রিয়া শুরু করলেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

- Advertisement -
google news follower

রোববার (১৫ মার্চ) রেজিস্ট্রি ডাকযোগে আড়ং কর্তৃপক্ষসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে এই নোটিশ পাঠানো হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি জনস্বার্থে এই পদক্ষেপ নিয়েছেন। তিনি আড়ংয়ের ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও বাণিজ্য সচিব এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করেছেন।

- Advertisement -
islamibank

নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, আগামী ১৫ দিনের মধ্যে শপিং ব্যাগের জন্য অর্থ আদায় বন্ধ না করলে গ্রাহকদের স্বার্থ রক্ষায় হাইকোর্টে রিট আবেদন করা হবে।

নোটিশের অভিযোগ অনুযায়ী, আড়ং ‘২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে কেনাকাটার পর বিনামূল্যে শপিং ব্যাগ না দিয়ে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে’।

আইনজীবীর দাবি, এটি প্রচলিত আইনের সরাসরি লঙ্ঘন। কারণ, দেশের অন্য কোনো ব্র্যান্ড বা প্রতিষ্ঠান এভাবে ব্যাগের জন্য আলাদা টাকা নিচ্ছে না।

ব্যাগের জন্য বাড়তি খরচ করতে রাজি না হওয়ায় অনেক ক্রেতা বাধ্য হয়ে ‘হাতে করে কাপড় বহন করছেন’, যা তাঁদের জন্য মানহানিকর।

আইনজীবী অভি মনে করেন, আড়ংয়ের এই চর্চা ‘ভোক্তাদের আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে’।

তিনি শঙ্কা প্রকাশ করেন যে, বড় এই ব্র্যান্ডটিকে দেখে অন্য ছোট প্রতিষ্ঠানগুলোও ব্যাগের জন্য টাকা নিতে উৎসাহিত হতে পারে। এর ফলে বাজারে এক ধরণের বিশৃঙ্খলা ও নৈতিক অবক্ষয় দেখা দেবে।

তাই সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রাহকদের তীব্র প্রতিবাদের প্রতিফলন ঘটিয়ে অবিলম্বে এই প্রথা বন্ধের দাবি জানিয়েছেন তিনি।

নোটিশে ভোক্তা অধিকার অধিদপ্তরকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে যেন তারা এই বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে।

দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রতিটি আউটলেটে সব ক্রেতার জন্য ‘বিনামূল্যে পণ্য বহনের ব্যাগ প্রদান নিশ্চিত করতে হবে’।

১৫ দিনের সময়সীমা পার হওয়ার পর আড়ংয়ের পরবর্তী পদক্ষেপের ওপর ভিত্তি করেই আইনজীবী তাঁর পরবর্তী আইনি লড়াইয়ের রূপরেখা ঠিক করবেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ