ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

অনলাইন ডেস্ক

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে।

- Advertisement -

তিনি সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে বৈঠক শে‌ষে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে এ কথা জানান।

- Advertisement -
google news follower

প্রণয়‌ ভার্মা জানান, ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে। ভিসা যখন চালু হবে, তখনই জানা যাবে।

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার স‌ঙ্গে আলোচনার বিষ‌য়ে ভারতীয় তিনি ব‌লেন, ভারত বাংলাদেশের ক্রস বর্ডার পাওয়ার ও ক্রসবর্ডার এনার্জি কানেক্টিভিটি নি‌য়ে আলোচনা হয়েছে।

- Advertisement -
islamibank

কিভাবে এটিকে আরো শক্তিশালী করা যায়, তা নি‌য়ে আমরা আলোচনা ক‌রে‌ছি।

আমরা চলমান প্রকল্প নিয়ে আলোচনা করেছি বলেও জানান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ