আমেরিকা একাই যথেষ্ট: ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক

হরমুজ প্রণালীতে ‘অবরোধ’ তোলার জন্য আমেরিকার কাউকে প্রয়োজন নেই। এবার এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

- Advertisement -

হরমুজের ‘অবরোধ’ ভাঙার জন্য চীন, ফ্রান্স, জাপান এবং ব্রিটেনসহ অনেক মিত্রকেই যুদ্ধজাহাজ পাঠানোর পরামর্শ দেন ট্রাম্প। তবে খুব একটা সন্তোষজনক সাড়া পাননি। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

- Advertisement -
google news follower

আমেরিকা-ইরান সংঘর্ষের জেরে এখনও অস্থির পশ্চিম এশিয়া। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রেখেছে ইরান।

হরমুজ প্রণালীর অবরোধ তুলতে ইতিমধ্যেই সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এই জলপথটি বন্ধ থাকায় যে দেশগুলির সমস্যা হচ্ছে, তাদেরও এগিয়ে আসার পরামর্শ দেন তিনি।

- Advertisement -
islamibank

ভারতের কাছেও বাণিজ্যিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ। তবে সোমবার নয়াদিল্লিও জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালী নিয়ে আমেরিকার সঙ্গে ভারতের কোনও দ্বিপাক্ষিক আলোচনা চলছে না।

চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রিটেনের মতো দেশগুলি থেকেও ইতিবাচক জবাব পাননি ট্রাম্প।

এ অবস্থায় সোমবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের কাউকে প্রয়োজন নেই। আমরাই বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ। আমাদের সামরিক বাহিনী নিঃসন্দেহে বিশ্বের এক নম্বর।

হরজ প্রণালীতে সামরিক অভিযানের বিষয়ে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ‘ন্যাটো’-কেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প।

সদস্য রাষ্ট্রগুলি তার আহ্বানে সাড়া না-দিলে সামরিক জোটটির ভবিষ্যৎ খারাপ হবে বলে জানিয়েছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টের কথায়, আমি তাদের কাছে খুব জোর দিয়ে কোনও অনুরোধ করিনি। কারণ, আমার মতে, আমাদের কাউকে প্রয়োজন নেই।

আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ। আমাদের সামরিক বাহিনীই বর্তমানে সবচেয়ে শক্তিশালী বাহিনী। আমাদের কাউকে প্রয়োজন নেই। তবে বিষয়টি বেশ মজার।

ট্রাম্পের দাবি, তার মূল উদ্দেশ্য অন্যদের কাছে সাহায্য চাওয়া নয়। আমেরিকার প্রয়োজনের সময়ে ‘বন্ধু’ দেশগুলি সাহায্য করার বিষয়ে কতটা সদিচ্ছা দেখায়, সেটিই পরখ করা তার মূল উদ্দেশ্য।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ