কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় ট্রেনে কাটা পড়ে আলফাজ উদ্দিন আবির (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

- Advertisement -

আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৯টার দিকে ডুলাহাজারা রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহত আলফাজ উদ্দিন আবির স্থানীয় ডুলাহাজারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ আশরাফ ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারগামী একটি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

- Advertisement -
islamibank

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু জানান, ট্রেনের ধাক্কায় শিশুটির মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে রেল কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ