ভিডিও ভাইরাল হওয়ার পর হাতিয়ার ইউএনও ওএসডি

অনলাইন ডেস্ক

নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

- Advertisement -

ওএসডি হওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি গণমাধ্যমের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বলেন, ‘দায়িত্ব পালনে কোনো ভুল করে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন।’

- Advertisement -
google news follower

জানা গেছে, ভিডিওর বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়ায় মঙ্গলবার (১৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ওএসডি করা হয়।

এর আগে সোমবার থেকে ইউএনও আলাউদ্দিনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও বিভিন্ন ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক বিতর্কের সৃষ্টি করে।

- Advertisement -
islamibank

তবে ভাইরাল হওয়া ভিডিওর বিষয়ে ইউএনও-র দাবি, তার সম্মানহানি করার উদ্দেশ্যে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে ভিডিওটির সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে ওএসডি করা হয়েছে। এখন বিস্তারিত তদন্তের পর তার বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করা হচ্ছে। ইউএনও ইতোমধ্যে ছুটির আবেদন করে কর্মস্থল ত্যাগ করেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি বিস্তারিত জানানো হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ