শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ৯টি ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের তীব্র যুদ্ধের কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার (১৭ মার্চ) ৯টি ফ্লাইট বাতিল হয়েছে।

- Advertisement -

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।

- Advertisement -
google news follower

তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাইর ১টি অ্যারাইভাল ফ্লাইট, এয়ার আরাবিয়ার শারজাহর ২টি অ্যারাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট, সালাম এয়ারের মাস্কাটের ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে।

বিভিন্ন এয়ারলাইনসের যাত্রীবাহী মধ্যপ্রাচ্যের ৪টি অ্যারাইভাল ফ্লাইট ও ৩টি ডিপার্চার ফ্লাইট মঙ্গলবার সচল ছিল।

- Advertisement -
islamibank

বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই, আবুধাবি থেকে চট্টগ্রামের ফ্লাইট পুনরায় স্থবির হয়ে পড়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে শাহ আমানত বিমানবন্দরের ২৩৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ