নির্বিঘ্ন ঈদ যাত্রা নিশ্চিত করতে চট্টগ্রাম জুড়ে সড়ক, বাস কাউন্টার ও ফুয়েল স্টেশনে জেলা প্রশাসনের মনিটরিং কার্যক্রম

অনলাইন ডেস্ক

ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করণে চট্টগ্রাম শহরের বিভিন্ন বাসস্ট্যান্ডে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২ টা থেকে মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করা হয়।

- Advertisement -

রাইয়ান ফেরদৌস ও ইজাহারুল আহম্মেদ শিহাব, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম কর্তৃক নতুনব্রিজ এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য সিএনজি স্ট্যান্ডে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড আদায় করা হয়। বাস কাউন্টার গুলোতে মনিটরিং কার্যক্রম পরিচালনা ও বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যেন যাত্রীদের থেকে আদায় না করা হয় তা নিশ্চিত করা হয়।একই সাথে ফুয়েল স্টেশন গুলোতে জ্বলানীর অবৈধ মজুদ, সঠিক পরিমাণে ও মূল্যে জ্বালানি বিক্রয় মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয় এবং নতুনব্রিজ ও সীতাকুণ্ড উপজেলার ০৩ টি ফুয়েল স্টেশনে অর্ধলক্ষাধিক টাকা অর্থদণ্ড আদায় করা হয়। পাশাপাশি যানজট নিরসনে যত্রতত্র পার্কিং না করার বিষয়ে সতর্ক করা হয়েছে। দুর্ঘটনা নিরসনে ড্রাইভার ও যানবাহন এর ফিটনেস লাইসেন্স ও হালনাগাদ করণ তদারকি করা হয়েছে।

- Advertisement -
google news follower

অপরদিকে, তামজিদূর রহমান এবং সুমন মন্ডল অপু, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম অক্সিজেন মোড় , হাটহাজারী, বায়েজিদ ও দামপাড়া বাসস্ট্যান্ডে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে অর্থদণ্ড আরোপ করেন। এসময় বাস মালিক, চালককে সতর্ক এবং যাত্রীদের সচেতন করা হয়।

কানিজ ফাতেমা, সহকারী কমিশনার (ভূমি), বোয়ালখালী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক বিকাল ৩ টা হতে ৫ টা পর্যন্ত ফুলতল , সিএ অফিস , রেল বিট পর্যন্ত রাস্তায় যানজট নিরসনসহ অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মনিটরিং করা হয়। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায় নি। এছাড়াও রাস্তায় পথচারি যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সে বিষয়ে কঠোর নির্দেশনা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহফুজুর রহমান।

- Advertisement -
islamibank

বারৈরহাট পৌরসভা মহাসড়ক ও মীরসরাই পৌরসভা মহাসড়কে মীরসরাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার কর্তৃক মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হয়। চয়েস বাস কাউন্টারসহ বর্ণিত স্থানসমূহে অতিরিক্ত বাস ভাড়া আদায় রোধ এবং যাত্রীদের ঈদযাত্রার ভোগান্তি লাঘবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাস মালিক এবং চালকদের সতর্ক করা হয়।

ঈদের ছুটিতে মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পটিয়াতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মনসা বাদামতল এলাকায় সহকারী কমিশনার (ভূমি) জনাবরয়া ত্রিপুরা কর্তৃক সড়ক পরিবহন আইন, ২০১৮ তে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট চলাকালে ড্রাইভারের লাইসেন্স, রুট পারমিট, ট্যাক্সটোকেন, রেজিস্ট্রেশন কার্ড চেক করা হয়। এ সময় যাত্রীদের সাথে কথা বলে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা, গণপরিবহনে ভাড়ার চার্ট আছে কিনা যাচাই করা হয়। আইনের ব্যত্যয় পাওয়ায় তিনটি গনপরিবহনকে সড়ক পরিবহন আইনে জরিমানা করা হয়। এসময় পটিয়া পুলিশের একটি টিম আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল।

জনস্বার্থে জেলা প্রশাসন, চট্টগ্রাম কর্তৃক এরূপ অভিযান অব্যহত থাকবে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ