জুমাতুল বিদা: ইবাদত, অশ্রু আর বিদায়ের আবহে চট্টগ্রাম

অনলাইন ডেস্ক

ধর্মীয় ভাবগাম্ভীর্য, ইবাদত-বন্দেগি ও গভীর আবেগঘন পরিবেশে পালিত হচ্ছে জুমাতুল বিদা বা মাহে রমজানের শেষ জুমা। রোজার বিদায়ের ক্ষণ যত ঘনিয়ে আসে, ততই যেন ভক্তি আর ভালোবাসায় ভরে ওঠে মুসল্লিদের হৃদয়। নগরের মসজিদগুলোতে এদিন দেখা গেছে এক অনন্য আবহ।

- Advertisement -

শুক্রবার (২০ মার্চ) জুমার আজানের অনেক আগ থেকেই দলে দলে মুসল্লিরা মসজিদের দিকে ছুটে আসেন।

- Advertisement -
google news follower

ভেতরে জায়গা না পেয়ে অনেকেই নামাজ আদায় করেন মসজিদের আঙিনা, বারান্দা এমনকি আশপাশের সড়কেও।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনেক মুসল্লির চোখে ছিল অশ্রু একটি পবিত্র মাসের বিদায়ের বেদনা আর আল্লাহর নৈকট্য লাভের আকাঙ্ক্ষা মিলেমিশে একাকার।

জুমাতুল বিদা উপলক্ষে নগরের কেন্দ্রীয় জমিয়তুল ফালাহ মসজিদ, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, লালদীঘি জামে মসজিদ, হযরত শাহ আমানত খান দরগাহ মসজিদ, এনায়েত বাজার শাহী জামে মসজিদ, ধনিয়ালাপাড়ার বায়তুশ শরফ জামে মসজিদ, বহদ্দারহাট জামে মসজিদ, মেহেদিবাগ সিডিএ আবাসিক এলাকা জামে মসজিদ, চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদসহ নগরের প্রায় সব মসজিদেই ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের উপচে পড়া ভিড়।

- Advertisement -
islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ