নির্বাচিত সরকার থাকায় সবাই নির্বিঘ্নে ঈদ করছেন : চসিক মেয়র

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল ফিতরের শুভক্ষণে চট্টগ্রামবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি নগরবাসীকে সঙ্গে নিয়ে একটি পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যসম্মত চট্টগ্রাম গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

- Advertisement -

শনিবার (২১ মার্চ) জমিয়াতুল ফালাহতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ নাগরিকরা। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় তিনি বলেন, ঈদ আমাদের জন্য শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। আসুন, আমরা সবাই মিলে চট্টগ্রামকে আরও পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তোলার শপথ গ্রহণ করি।

- Advertisement -
google news follower

নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেয়র বলেন, আপনারাই আমাদের শক্তি। নগরবাসীর সহযোগিতায় আমরা একটি উন্নত, আধুনিক ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে পারবো। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও শুভকামনা।

এবছর মানুষ মুক্ত পরিবেশে ঈদ করছে জানিয়ে মেয়র বলেন, দীর্ঘদিন পর জনগণ ভোট দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে। নির্বাচিত সরকার থাকায় আমরা দেখতে পেয়েছি যে সবাই মিলে ঈদ করছে। নির্বিঘ্নে এবং নিশ্চিন্তে আজকে ঈদ করছে। ঈদের এই পবিত্র আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক। ইতোমধ্যে সরকার ফ্যামিলি কার্ড চালুসহ নানা জনমুখী উদ্যোগ নিয়েছে। ইনশাল্লাহ বিএনপি জনগণকে সাথে নিয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবে।

- Advertisement -
islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ