২৫ মার্চ কাল রাত্রি স্মরণে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের প্রদীপ প্রজ্জ্বলন

অনলাইন ডেস্ক

উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আয়োজনে বুধবার সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ২৫ মার্চ কাল রাত্রি স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়।

- Advertisement -

প্রদীপ প্রজ্জ্বলন শেষে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক এডভোকেট অসীম বিকাশ দাশ এর সঞ্চালনায় ও উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি জসীম চৌধুরী সবুজ এর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহ-সভাপতি সুনীল ধর প্রমুখ।

- Advertisement -
google news follower

বক্তৃরা বলেন- আজ বাঙালি জাতির অত্যন্ত বেদনার দিন। ১৯৭১ সালের এই রাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর বর্বরোচিত গণহত্যা শুরু করে। স্বাধীনতার ৫৫ বছর পরও সেই পরাজিত আবার মাথা চারা দিয়ে উঠেছে। তারা স্বাধীনতার স্বপক্ষের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। ২৫শে মার্চ কেবল শোকের রাত নয়, এটি বাঙালির ঘুরে দাঁড়ানো এবং সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের শপথ নেওয়ার রাত। সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ