ফটিকছড়ি সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আগামী ২৫ এপ্রিল সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

- Advertisement -

সফরকালে তিনি উপজেলার ঐতিহ্যবাহী বাবুনগর মাদরাসা পরিদর্শন করে আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী-এর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

- Advertisement -
google news follower

বিষয়টি নিশ্চিত করেছেন মুফতি আবু মাখলুন মুহাম্মদ বাবুনগরী, যিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় নেতা ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি জানান, বুধবার (১ এপ্রিল) দুপুরে আমিরের মোবাইলফোনে যোগাযোগ করেন সালাহউদ্দিন আহমদ।

- Advertisement -
islamibank

এ সময় আসন্ন সফরের বিষয়টি অবহিত করা হয়। পরবর্তীতে ফোনালাপে নিশ্চিত করা হয় যে, ২৫ এপ্রিল ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় এসে আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান।

এদিকে সম্ভাব্য এই সফরকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা ও উৎসাহ লক্ষ্য করা গেছে। রাজনৈতিক ও ধর্মীয় মহলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

তবে সফরের বিস্তারিত কর্মসূচি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সফরকে ঘিরে নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ