সিজেকেএস স্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

সিজেকেএস-আলহাজ্ব মোস্তাফিজুর রহমান স্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ ফেব্রুয়ারি) সকালে সিজেকেএস জিমন্যাশিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিটি মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -

সিজেকেএস যুগ্ম সম্পাদক ও ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সম্পাদক দিদারুল আলম দিদারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ইবতেহাজ ট্রেডার্সের সত্ত্বাধিকারী মুহাম্মদ বিন কাসেম বাদল, সিজেকেএস সহসভাপতি আলী আব্বাস, সদস্য লায়ন দিদারুল আলম চৌধুরী, সৈয়দ আবুল বশর, আ ন ম ওয়াহিদ দুলাল, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, তানভীর আহমেদ চৌধুরী, ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন, মনোরঞ্জন দে, সিজেকেএস কাউন্সিলর সাইফুল্লাহ চৌধুরী, প্রবীণ কুমার ঘোষ, ব্যাডমিন্টন কমিটির ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মাহবুব, যুগ্ম সম্পাদক মোরশেদ খান, সদস্য আখতারুজ্জামান, নিমশান জাহাঙ্গীর এনামুল হক, তৌহিদ হোসেন, জসিম উদ্দিন, মাইনুল ইসলাম আজাদ, এস এম হেলাল উদ্দীন প্রমুখ।

- Advertisement -
google news follower

প্রতিযোগিতার ১ম দিনে ১৪৪টি খেলা অনুষ্ঠিত হয়।

জয়নিউজ/পলাশ/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ