স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুরে মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন।

- Advertisement -

সোমবার (৬ এপ্রিল) রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন।

- Advertisement -
google news follower

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবেই বিএনপি মহাসচিব সিঙ্গাপুরে গিয়েছেন। এই সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী রাহাত আরা বেগম।

- Advertisement -
islamibank

দলীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পরিকল্পনা করছিলেন।

সিঙ্গাপুরে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করার কথা রয়েছে।

উল্লেখ্য, গত বছরও চিকিৎসার প্রয়োজনে তিনি বিদেশ সফর করেছিলেন। এবারের সফরে স্বাস্থ্য পরীক্ষা শেষে কয়েকদিনের মধ্যেই তার দেশে ফেরার কথা রয়েছে।

তবে সিঙ্গাপুরে অবস্থানের সুনির্দিষ্ট সময়সীমা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ