চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কলেজছাত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

- Advertisement -

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে আগ্রাবাদ এলাকার বারেক বিল্ডিং সংলগ্ন গোসাইল ডাঙ্গা অংশে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহত ওই ছাত্রীর নাম সামিয়া জাহান তানিশা। তিনি হাজেরা তজু ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা একটি আইডি কার্ডের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়।

প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় গাড়িটিতে একজন যুবক ও একজন তরুণী ছিলেন। অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের ডিভাইডার বা পাশের কাঠামোর সঙ্গে ধাক্কা খায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন।

- Advertisement -
islamibank

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্য ও স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালান। গুরুতর আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথেই তরুণী সামিয়া জাহান তানিশার মৃত্যু হয়। আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার চিকিৎসা চলছে বলে জানিয়েছে।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রায়ই অতিরিক্ত গতিতে যান চলাচল করতে দেখা যায়, যা অনেক সময় দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। বিশেষ করে দুপুর ও সন্ধ্যার পর সড়কটি তুলনামূলক ফাঁকা থাকায় অনেক চালক বেপরোয়া গতিতে গাড়ি চালান বলে অভিযোগ রয়েছে।

বন্দর থানার এসআই নাজমুল জানান, দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে অতিরিক্ত গতিকেই দায়ী করা হচ্ছে। গাড়িটি খুব দ্রুতগতিতে চলছিল বলে ধারণা করা হচ্ছে। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করা হয়েছে এবং প্রযুক্তিগতভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণের চেষ্টা চলছে। একই সঙ্গে আহত ব্যক্তির শারীরিক অবস্থার উন্নতি হলে তার কাছ থেকেও বিস্তারিত তথ্য নেওয়া হবে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ