নিখোঁজ শাহেদকে ঘিরে আতঙ্ক: প্রতারক চক্রের টাকার দাবি, দিশেহারা পরিবার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজের ১২ দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি দশম শ্রেণির শিক্ষার্থী সায়েম শাহেদ ভূঁইয়া (১৫)-এর। দিন যত গড়াচ্ছে, ততই বাড়ছে পরিবারের উদ্বেগ আর অজানা আশঙ্কা।

- Advertisement -

শাহেদ সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাশেমনগর এলাকার আনোয়ার শাহেদ ভূঁইয়া ও শাহিনা আক্তার লিপির ছেলে। সে স্থানীয় বাড়বকুণ্ড উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

- Advertisement -
google news follower

পরিবারের ভাষ্য অনুযায়ী, গত ৩১ মার্চ রাত ৮টার দিকে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় শাহেদ। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও সে আর ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে ওঠেন পরিবারের সদস্যরা।

রাতেই শুরু হয় খোঁজাখুঁজি—আত্মীয়স্বজন, প্রতিবেশীসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও মেলেনি কোনো সন্ধান।

- Advertisement -
islamibank

পরদিন সীতাকুণ্ড মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শাহেদের মা। কিন্তু ১২ দিন পেরিয়ে গেলেও কোনো অগ্রগতি না হওয়ায় হতাশা আর আতঙ্কে দিন কাটছে পরিবারের।

এর মধ্যেই নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে একটি প্রতারক চক্র।

পরিবারের দাবি, অজ্ঞাত ব্যক্তিরা মোবাইল ফোনে যোগাযোগ করে শাহেদকে ফিরিয়ে দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা দাবি করছে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

পরিবারকে প্রতারকদের ফাঁদে পা না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। পাশাপাশি নিখোঁজ কিশোরকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শাহেদের পরিবারের আকুতি—“আমাদের ছেলেটাকে যেন দ্রুত খুঁজে দেওয়া হয়।”

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ