চিকিৎসককে হুমকি, মব তৈরির অভিযোগ: তৎপর র‌্যাব-গ্রেপ্তার ৭

অনলাইন ডেস্ক

রাজধানীর শ্যামলীর সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঞ্চল্যকর চাঁদাবাজির মামলায় প্রধান অভিযুক্ত মঈন উদ্দিনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

- Advertisement -

সোমবার (১৩ এপ্রিল) সকালে এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে সংস্থাটি। তবে প্রাথমিকভাবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

- Advertisement -
google news follower

গ্রেপ্তার অন্য আসামিরা হলেন—সুমন, লিটন, মো. ফালান মিয়া, মো. রুবেল, মো. স্বপন কাজী এবং মো. শাওন হোসেন।

এর আগে সম্প্রতি ‘মানবিক চিকিৎসক’ হিসেবে পরিচিত ডা. কামরুল ইসলামের ওই হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ ওঠে মঈন উদ্দিনের বিরুদ্ধে।

- Advertisement -
islamibank

সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার (১০ এপ্রিল) রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে দলবল নিয়ে হাজির হন মঈন উদ্দিন। সেখানে যুবদলের নাম ভাঙিয়ে চাঁদার দাবিতে হুমকি দিতে দেখা যায় তাকে।

জানা গেছে, শুধু ওই দিনই নয়—গত ৫ আগস্টের পর থেকেই বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হাসপাতাল থেকে চাঁদা দাবি করে আসছিলেন তিনি।

অভিযোগ রয়েছে, চাপ সৃষ্টি করতে ডা. কামরুল ইসলামকে ‘আওয়ামী লীগ ট্যাগ’ দিয়ে হাসপাতালের সামনে মব তৈরির চেষ্টা করেন মঈন উদ্দিন।

ঘটনার খবর পেয়ে মধ্যরাতে হাসপাতালটিতে ছুটে যান যুবদলের কেন্দ্রীয় নেতারা।

অভিযুক্ত মঈন উদ্দিন নিজেকে শেরে বাংলা নগর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় দিলেও কেন্দ্রীয় নেতারা জানান, তার সঙ্গে যুবদলের কোনো সম্পর্ক নেই।

এ সময় তারা ডা. কামরুল ইসলামকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, দুই হাজারের বেশি মানুষকে বিনা পারিশ্রমিকে কিডনি প্রতিস্থাপনকারী চিকিৎসক হিসেবে দেশে-বিদেশে সমাদৃত ডা. কামরুল ইসলাম।

মানবসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০২২ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ