নারী নেতৃত্বে উৎসবের আমেজ নয়াপল্টনে, মনোনয়নপত্র জমায় ব্যাপক সাড়া

অনলাইন ডেস্ক

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে সরবতা দেখা দিয়েছে।

- Advertisement -

সরকার গঠনের দুই মাসের মধ্যেই এ নির্বাচনের প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মনোনয়নপত্র সংগ্রহে ব্যাপক সাড়া পড়েছে।

- Advertisement -
google news follower

বিএনপির তথ্য অনুযায়ী, তিন দিনে প্রায় ১ হাজার ৩০০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে প্রায় ৯০০টি মনোনয়নপত্র জমা পড়েছে।

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

- Advertisement -
islamibank

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রিকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

দলটির বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীদের পাশাপাশি শিক্ষক, আইনজীবী, শিল্পীসহ নানা পেশার নারীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মনোনয়নপ্রত্যাশীরা বলছেন, গত দেড় যুগের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা এবং গ্রেপ্তার, নির্যাতন ও নিপীড়নের শিকার নেত্রীরা এবার মূল্যায়ন পাবেন—এমনটাই তাদের প্রত্যাশা।

নির্বাচিত হলে তারা সংসদে নারীর অধিকার, গণতন্ত্র ও জনগণের পক্ষে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

এবার সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।

পাশাপাশি মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীর কাছ থেকে ৫০ হাজার টাকা করে অফেরতযোগ্য জামানত নেওয়া হয়েছে।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংখ্যা মোট ৫০টি। প্রতি ছয়জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টনের বিধান অনুযায়ী নির্বাচন কমিশনের হিসাবে বিএনপি জোট পাবে ৩৬টি আসন।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট পাবে ১৩টি আসন এবং স্বতন্ত্র সদস্যদের জন্য থাকবে ১টি আসন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল এবং নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ