সাতকানিয়ায় চোলাই মদসহ চমেকের অফিস সহায়ক আটক

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় প্রায় ৫ লিটার দেশীয় চোলাই মদসহ উজ্জ্বল দে (৫২) নামে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এক অফিস সহায়ককে আটক করেছে স্থানীয়রা।

- Advertisement -

বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কেরানীহাট-বান্দরবান মহাসড়কের বাজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়দুয়ারা সংলগ্ন মাহালিয়া রাস্তার মাথা থেকে তাকে আটক করা হয়।

- Advertisement -
google news follower

আটক উজ্জ্বল দে বোয়ালখালী উপজেলার বাসিন্দা এবং চমেক হাসপাতালের অপারেশন থিয়েটারে কর্মরত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জ্বল দে বান্দরবান থেকে মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালিয়ে বোয়ালখালী ফিরছিলেন।

- Advertisement -
islamibank

পথে মাহালিয়া রাস্তার মাথায় এসে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। তবে মোটরসাইকেলের গতি কম থাকায় তিনি গুরুতর আহত হননি।

বাজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য মো. মহিউদ্দিন জানান, তাকে উদ্ধার করতে গিয়ে তার কাঁধে থাকা ব্যাগে দেশীয় চোলাই মদ দেখতে পান তারা।

পরে জিজ্ঞাসাবাদে মোটরসাইকেলের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা আরও কয়েক বোতল মদ উদ্ধার করা হয়।

এরপর স্থানীয়রা তাকে আটক করে সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

স্থানীয়দের দাবি, তার মোটরসাইকেলের সামনে চমেক হাসপাতালের নাম ও লোগো সম্বলিত স্টিকার ছিল।

এছাড়া তার পকেটে থাকা পরিচয়পত্রে নিজেকে হাসপাতালের অফিস সহায়ক হিসেবে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক বলেন, স্থানীয়দের মাধ্যমে আটক ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ