অন্ধকার রাতে নৌকাডুবি: দ্রুত অভিযানে ১১ জনকে উদ্ধার করল সেনাবাহিনী

অনলাইন ডেস্ক

রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলায় নৌকাডুবির ঘটনায় ১১ জন নারী ও শিশুকে উদ্ধার করেছে সেনাবাহিনী।

- Advertisement -

বুধবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার জুরাছড়ি জোন (২ বীর)-এর আওতাধীন রাজমনিপাড়া আর্মি ক্যাম্পের অধীন রাজমনিপাড়া, কারবারি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

স্থানীয় সূত্রগুলো জানায়, ত্রিপুরা সম্প্রদায়ের নারী, শিশু ও পুরুষসহ প্রায় ১১ জন একটি নৌকায় করে যাত্রা করছিলেন। পথে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে নৌকাটি ভারসাম্য হারিয়ে পানিতে ডুবে যায়।

ঘটনার খবর পেয়ে রাজমনিপাড়া আর্মি ক্যাম্প থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

- Advertisement -
islamibank

অন্ধকারের মধ্যেও সেনাসদস্যরা তাৎক্ষণিকভাবে পানিতে নেমে উদ্ধার কার্যক্রম শুরু করেন।

তাদের দক্ষতা ও তৎপরতায় নৌকায় থাকা সব যাত্রীকে নিরাপদে পাড়ে তোলা সম্ভব হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন সন্তানসম্ভবা নারী অসুস্থ বোধ করলে সেনাবাহিনীর রাজমনিপাড়া ক্যাম্পের উদ্যোগে তাঁকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রাঙ্গামাটি সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে শিশুসহ অন্যান্য যাত্রীদের প্রাথমিক পর্যবেক্ষণ শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন হওয়ায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধার হওয়া সবাই বর্তমানে সুস্থ আছেন বলে জানা গেছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ