টেকনাফে একদিনে ২৭ অপরাধী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে একদিনেই ২৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

সোমবার (২০ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোমবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার গ্রেপ্তার হওয়া ২৭ জনের মধ্যে বিভিন্ন মামলায় ৯টি, জিআর (GR) পরোয়ানার ৮ জন এবং ১টি সিআর (CR) পরোয়ানার ১ জনসহ মোট ৯ জন রয়েছেন।

- Advertisement -
islamibank

এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ৫ জন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত ৪ জন, নিয়মিত মামলায় ৩ জন এবং পূর্বের বিভিন্ন মামলার ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ