বিএনপির রাজনীতি মানবিক ও জনকল্যাণমূলক: নাজিমুর রহমান

অনলাইন ডেস্ক

এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থী ও তাদের অপেক্ষমাণ অভিভাবকদের সহায়তায় অব্যাহত কার্যক্রম চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম মহানগর বিএনপি

- Advertisement -

আজ ৩ মে নগরীর নাছিরাবাদ বয়েজ স্কুল ও নাছিরাবাদ গার্লস স্কুলসহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন নগর বিএনপির সদস্য সচিব জনাব নাজিমুর রহমান। এ সময় তিনি কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

- Advertisement -
google news follower

প্রতিকূল আবহাওয়ায় পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝে পানি ও শুকনো খাবার বিতরণ করা হয়। পাশাপাশি তীব্র গরমে স্বস্তি দিতে এসময় তিনি পরীক্ষার্থী ও অভিভাবকদের খোঁজখবর নেন এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

তিনি বলেন, বিএনপির রাজনীতি মানবিক ও জনকল্যাণমূলক। দেশের মানুষের দুর্ভোগ লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান অঙ্গীকার। যে কোনো সংকটময় পরিস্থিতিতে বিএনপি জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

- Advertisement -
islamibank

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ তাদের সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নিশ্চিত করা এবং অভিভাবকদের ভোগান্তি কমানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাবে এবং এ ধরনের মানবিক উদ্যোগ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন ও বিএনপি নেতা গোলাম মনসুর।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ