হালিশহরে ‘গোপন’ বৈঠক থেকে ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতা-কর্মী আটক

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের হালিশহরে ‘গোপন’ বৈঠকের সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতা–কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

- Advertisement -

আজ রোববার রাত সাড়ে নয়টার দিকে নগরের হালিশহর নয়াবাজার বিশ্ব রোড এলাকার তায়েফ রেস্টুরেন্টের চতুর্থ তলা থেকে তাঁদের আটক করা হয়।

- Advertisement -
google news follower

নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) হাবিবুর রহমান বলেন, ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামে নতুন একটি প্ল্যাটফর্ম গঠনের কথা জানিয়েছেন আটক ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা। ওই প্ল্যাটফর্মের কার্যক্রম নিয়ে তাঁরা গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের আটকের জন্য অভিযান চলছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

পুলিশ সূত্র জানায়, সম্প্রতি নগরে ছাত্রলীগের ব্যানারে বিভিন্ন এলাকায় মিছিল ও কার্যক্রম বেড়ে যায়। গত ২৫ এপ্রিল কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড, পাঁচলাইশ থানার ওআর নিজাম রোড এবং কর্ণফুলী মার্কেট এলাকায় তিনটি পৃথক মিছিল হয়। এর আগে অনন্যা আবাসিক ও আউটার রিং রোড এলাকায় নির্জন স্থানে মিছিলের ঘটনাও ঘটে। পরে এসব মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।

- Advertisement -
islamibank

এর পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা নজরদারি জোরদার করে। তারই অংশ হিসেবে এই অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ