গোপন থাকা ঘটনা জানাল ছাত্র, গ্রেফতার শিক্ষক

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাউজানে এক ছাত্রকে যৌন হয়রানির অভিযোগে একটি মাদরাসার শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

- Advertisement -

সোমবার (৪ মে) উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া আশেকানে মোস্তফা (স.) হেফজ খানা ও এতিমখানা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

- Advertisement -
google news follower

গ্রেফতার হওয়া মো. ইদ্রিস আলী (৪০) কক্সবাজারের চকরিয়ার বদরখালীর বাসিন্দা।

পুলিশ ও ভুক্তভোগী ছাত্রের পরিবার সূত্রে জানা গেছে, হেফজ শাখার ওই ছাত্র প্রায় এক বছর ধরে ইদ্রিস আলীর কাছে পড়াশোনা করছে।

- Advertisement -
islamibank

অভিযোগ রয়েছে, গত ২৬ এপ্রিল রাতে ছাত্রাবাসে নিজের কক্ষে ডেকে নিয়ে ওই শিক্ষক ছাত্রটিকে যৌন হয়রানি করেন।

ঘটনার পর ভুক্তভোগী ছাত্রটি বিষয়টি গোপন রাখে। পরে বাড়িতে গিয়ে অভিভাবকদের কাছে ঘটনাটি জানালে তাঁরা থানায় অভিযোগ করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, “গত ২৬ এপ্রিল ছাত্রাবাসে ওই ঘটনা ঘটলেও ছাত্রটি তা গোপন রাখে। পরে বাড়িতে গিয়ে অভিভাবকদের জানানোর পর থানায় অভিযোগ দেয়।”

পুলিশ জানায়, এ ঘটনায় সোমবার রাউজান থানায় মামলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে শিক্ষক ইদ্রিস আলীকে গ্রেফতার করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ