ইন্টারেক্টিভ প্রশিক্ষণে স্বাস্থ্যবিধি শিখল স্কুলশিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তোলা এবং হাইজিন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘Safe Hands Initiative Training’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (৫ মে) আয়োজিত এ প্রশিক্ষণে শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছয়টি ব্যক্তিগত পরিচ্ছন্নতা অভ্যাস নিয়ে আলোচনা করা হয়।

- Advertisement -
google news follower

প্রশিক্ষণের মূল বিষয়গুলোর মধ্যে ছিল মুখের পরিচ্ছন্নতা, নিয়মিত গোসল, হাত ও পা পরিষ্কার রাখা, টয়লেট ব্যবহারের পর স্বাস্থ্যবিধি মেনে চলা, কাশি ও হাঁচির সঠিক শিষ্টাচার এবং ঘরের সাধারণ পরিচ্ছন্নতা।

কর্মসূচিতে অংশগ্রহণকারী শিশুদের জন্য বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করতে ইন্টারেক্টিভ সেশন, প্রদর্শনী এবং ব্যবহারিক উদাহরণ ব্যবহার করা হয়।

- Advertisement -
islamibank

এতে শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে অংশ নেয় এবং বাস্তব জীবনে এসব অভ্যাস প্রয়োগের গুরুত্ব সম্পর্কে ধারণা পায়।

উক্ত কর্মসূচিতে ইভেন্ট লিডার হিসেবে দায়িত্ব পালন করেন সুমাইয়া আক্তার শিফা। তিনি দক্ষতার সঙ্গে পুরো আয়োজন পরিচালনা করেন।

আয়োজক দল ‘B For Bangladesh Youth Organisation’-এর সদস্য তাহসিন, আফরা ও মুক্তা পারভীন কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন।

এছাড়া উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার রাফসানুল আরমান এবং হিউম্যান রিসোর্স অফিসার হুমাইরা পারভীন। সহযোগী সংগঠন হিসেবে যুক্ত ছিল ‘MRT Club’।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার সচেতনতা বৃদ্ধি পাবে এবং তারা দৈনন্দিন জীবনে এসব অভ্যাস অনুসরণে আরও উৎসাহিত হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ