সাংবাদিক নুরুল ইসলাম টিটুর পরিবারে শোকের ছায়া

অনলাইন ডেস্ক

সাংবাদিক ও চট্টগ্রামের সুপরিচিত আইটি বিশেষজ্ঞ নুরুল ইসলাম টিটুর শ্বশুর মোহাম্মদ আবদুর রহিম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

- Advertisement -

গতকাল বুধবার চট্টগ্রাম নগরের বন্দরটিলা নয়াহাট এলাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি পাঁচ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

- Advertisement -
google news follower

ওই দিন রাত সাড়ে ১১টায় হযরত আলী শাহ (রহ.) নয়াহাট জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ এবং আত্মীয়স্বজন অংশ নেন। পরে মসজিদের পাশেই তাঁকে দাফন করা হয়।

- Advertisement -
islamibank

মোহাম্মদ আবদুর রহিমের মৃত্যুতে বিভিন্ন মিডিয়া হাউস ও গণমাধ্যমকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি ডট কমের আইটি বিশেষজ্ঞ, সাংবাদিক নুরুল ইসলাম টিটুর শ্বশুরের মৃত্যুতে শোক জানিয়েছেন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, বার্তা সম্পাদক রাজীব সেন প্রিন্স, স্টাফ রিপোর্টার মঞ্জুর মোর্শেদ রনী, হিমেল ধরসহ সংশ্লিষ্ট সংবাদকর্মীরা।

এছাড়াও শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সংবাদ প্রতিদিন পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট প্রকৃতি চৌধুরী ছোটন ও প্রকাশক মানস চৌধুরী, নির্বাহী সম্পাদক এবং পত্রিকায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

দৈনিক চট্টলার খবর পত্রিকার পরিবারের সদস্য নুরুল ইসলাম টিটুর শ্বশুরের মৃত্যুতে শোক জানিয়েছেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, নির্বাহী সম্পাদক ইব্রাহিম মুরাদসহ সহকর্মীরা।

আরও শোক জানিয়েছেন সিটিজিনিউজের সম্পাদক সাংবাদিক সোয়েব কবীর।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ