যুদ্ধ পরিস্থিতিতে বিকল্প রুটে দেশে এলো ১ লাখ টন ক্রুড অয়েল

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালি বন্ধ থাকার প্রভাবের মধ্যেও বিকল্প রুট ব্যবহার করে ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) নিয়ে দেশে পৌঁছেছে চীনা জাহাজ ‘নিনেমিয়া’।

- Advertisement -

বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) জেটিতে তেল খালাস কার্যক্রম শুরু হয়েছে।

- Advertisement -
google news follower

এর আগে বুধবার দুপুরে জাহাজটি চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া বহির্নোঙরে এসে পৌঁছে। এই চালানের মাধ্যমে প্রায় এক মাস বন্ধ থাকার পর আবার উৎপাদনে ফিরছে দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি।

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) সূত্র জানায়, সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে গত ২১ এপ্রিল রওনা দেয় জাহাজটি।

- Advertisement -
islamibank

দীর্ঘ ১৫ দিনের যাত্রা শেষে বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটে কুতুবদিয়া অ্যাঙ্করেজে নোঙর করে এটি। তবে উত্তাল সমুদ্রের কারণে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় সোয়া এক ঘণ্টা দেরি হয়।

বহির্নোঙর থেকে তেল খালাসের জন্য আগে থেকেই ছয়টি লাইটার জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি জাহাজ একবারে প্রায় ৪ হাজার টন পর্যন্ত তেল পরিবহন করতে সক্ষম।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, প্রতিদিন অন্তত ২৪ হাজার টন ক্রুড অয়েল খালাস করা সম্ভব হবে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজ ভাড়া ও পরিবহন ব্যয় কয়েক গুণ বেড়ে গেছে।

আগে প্রতি টন জ্বালানি পরিবহনে যেখানে ৫০ থেকে ৬০ ডলার খরচ হতো, এখন তা বেড়ে প্রায় ১৪২ ডলারে দাঁড়িয়েছে।

এরপরও দেশের জ্বালানি মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখতে তেল পরিবহনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

জ্বালানি আমদানির ধারাবাহিকতা বজায় রাখতে চলতি মাসেই আরও দুই লাখ টন ক্রুড অয়েল দেশে আসার কথা রয়েছে।

এর মধ্যে আগামী ১০ মে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে একটি জাহাজ রওনা দেবে। সেটি ২১ মের মধ্যে দেশে পৌঁছানোর কথা রয়েছে।

এ ছাড়া মে মাসের শেষ দিকে সৌদি আরব থেকে আরও ১ লাখ টন ক্রুড অয়েল আমদানির বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সঙ্গে কাজ চলছে।

অন্যদিকে, বুধবার দুপুরে দক্ষিণ কোরিয়া থেকে ২৭ হাজার টন জেট ফুয়েল নিয়ে ‘এসইএস ব্রেভ’ নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

এর আগে সোমবার ২৫ হাজার টন ফার্নেস অয়েল নিয়ে আরও একটি জাহাজ বন্দরে আসে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ