চট্টগ্রাম থেকেই আন্দোলন নতুন গতি পেয়েছে: হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক যোগদান অনুষ্ঠানে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি এখন আওয়ামী লীগের দ্বারা ‘হাইজ্যাক’ হয়ে গেছে। তাঁর অভিযোগ, সরকারে আসার পর বিএনপি সংস্কারবিরোধী অবস্থানে চলে গেছে।

- Advertisement -

বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক নেতা ও নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

- Advertisement -
google news follower

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সারাদেশে যখন রাজনৈতিক অস্থিরতার কালবৈশাখী ঝড় বইছে, তখন প্রতিকূল পরিবেশেও চট্টগ্রামে আন্দোলনের বসন্ত ধরে রাখা হয়েছে।’ এ জন্য তিনি চট্টগ্রামের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, ‘আবু সাঈদ, মুগ্ধ ও চট্টগ্রামের সন্তান ওয়াসিম যে স্বপ্নের জন্য রক্ত দিয়েছিলেন, বিএনপি আজ সেই আকাঙ্ক্ষা থেকে কেন পিছিয়ে আসছে?’ তিনি আরও বলেন, ‘বিএনপি আজ আওয়ামী লীগের দ্বারা হাইজ্যাক হয়ে গেছে।’

- Advertisement -
islamibank

বিএনপির ত্যাগী নেতাকর্মীদের প্রসঙ্গ টেনে হাসনাত আবদুল্লাহ বলেন, ১৭ বছর ধরে যাঁরা অর্থ, শ্রম ও জেল-জুলুম সহ্য করে দলটিকে টিকিয়ে রেখেছিলেন, তাঁদের অনেকেই এখন বঞ্চিত ও ব্যথিত। তাঁদের অনেকে বর্তমানে এনসিপিতে যোগ দিতে আগ্রহী বলেও দাবি করেন তিনি।

দলীয় কর্মীদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ঘরে ঘরে গিয়ে নীরব বিপ্লবের বার্তা পৌঁছে দিতে হবে। প্রকৃত সংস্কারপন্থি ও দেশপ্রেমিক ব্যক্তিদের এনসিপির পতাকাতলে আনতে হবে।

জুলাই আন্দোলনে চট্টগ্রামের নারীদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, নারীরা আন্দোলনে অসামান্য বীরত্ব দেখিয়েছিলেন।

তবে পরবর্তী সময়ে তাঁদের যথাযথ মূল্যায়ন ও রাজনৈতিকভাবে সংগঠিত করা সম্ভব হয়নি। তিনি নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

চট্টগ্রামের রাজনৈতিক গুরুত্ব তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, ঢাকায় যখনই আন্দোলন থমকে যাওয়ার উপক্রম হয়েছে, তখনই চট্টগ্রাম থেকে তা নতুন গতি পেয়েছে।

বক্তব্যের শেষ দিকে তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের একটি প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন।

তিনি বলেন, আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন না হলে নাহিদ ইসলাম রাজনীতি ছেড়ে দেবেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ