জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় মীর হেলাল

“শহীদ জিয়া ও সততা” বাংলাদেশের রাজনীতির জন্য এই দুটি সমার্থক শব্দ

অনলাইন ডেস্ক

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, আই উইল মেক পলিটিক্স ফর দ্যা পলিয়িশিয়ান (আমি রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে তুলবো)| বাংলাদেশে বিভিন্ন সময়ে যারা রাষ্ট্রনায়ক ছিলেন ,যারা দেশের মানুষের সেবা করাটাকে নিজের ক্ষমতা মনে করেছিলেন- শহীদ জিয়া তাদের চাইতে ব্যতিক্রম ছিলেন| তাই রাষ্ট্র পরিচালনার স্বল্প সময়ে তিনি অন্যদের ছাড়িয়ে গেছেন| কারণ তিনি শুরু থেকে যে দুটি আদর্শকে লালন করে নিজের কর্মপন্থা নির্ধারণ করেছেন সেটি হলো- দেশপ্রেম ও সততা| শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সততা বাংলাদেশের রাজনীতির জন্য এই দুটি সমার্থক শব্দ| অনেক কঠোর সমালোচক শহীদ জিয়ার বিরুদ্ধে অনেক কথা বললেও, শহীদ জিয়ার দেশপ্রেম ও সততা নিয়ে কেউ কোন কথা বলতে পারেনি| এটা হচ্ছে একটা মানুষের শ্রেষ্ঠ অর্জন| শহীদ জিয়া বলেছেন, রাজনীতিটা যেন মানবসেবার হাতিয়ার হয়, নিজের উন্নতির জন্য নয়| তাই শহীদ জিয়ার আদর্শকে ধারণ ও লালন করে মানুষের কল্যাণে আমাদের রাজনীতি করতে হবে|

- Advertisement -

রবিবার (৩১ মে) বিকেলে শহীদ জিয়া স্মৃতি জাদুঘর অডিটোরিয়ামে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ” স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও আধুনিক বাংলাদেশ গঠনে জিয়াউর রহমানের অবদান” শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক এর বক্তব্যে তিনি এসব কথা বলেন|

- Advertisement -
google news follower

তিনি আরও বলেন, বাংলাদেশ যতবার ক্রান্তিকাল অতিক্রম করেছে শহীদ জিয়া ও জিয়া পরিবার ততবার সামনে এগিয়ে এসেছে| দেশ ও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে| হোক সেটা ১৯৭১, বা ১৯৭৫| হোক ৯০ এর গণঅভ্যুত্থান বা মঈনুদ্দিন-ফখরুদ্দিন গং এর বিরুদ্ধে লড়াই, কিংবা ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের নেপথ্যে নেতৃত্ব দেওয়া| প্রতিটি আন্দোলন-সংগ্রামে শহীদ জিয়া, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে| জিয়া পরিবারের দর্শন ও ব্রত একটাই, তা হলো- বাংলাদেশীদের উন্নয়ন, বাংলাদেশের উন্নয়ন| জিয়া পরিবারের লক্ষ্য হলো- পৃথিবীর বুকে বাংলাদেশকে একটি উন্নত ও মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা| জিয়া পরিবারের সদস্য হিসেবে আমরা গর্ববোধ করি| তাই আমাদের খেয়াল রাখতে হবে আমাদের কোন কর্মকাণ্ডে যেন জিয়া পরিবারের উপর আঘাত না আসে| কারণ জিয়া পরিবার সুরক্ষিত না থাকলে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ভুলুন্ঠিত হতে সময় লাগবেনা| ঐতিহাসিকভাবে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবারের ভূমিকা অনস্বীকার্য| তাই শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপির ৩১দফা ও নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে|

মীর হেলাল বলেন, বিগত ১৭ বছর পুরো বাংলাদেশকে একটি মিথ্যাচারের জালে আবৃত করে রাখা হয়েছিল| বিকৃতভাবে ইতিহাস রচনা করার অপচেষ্টা করা হয়েছিল| আবার মানুষকে সত্যটা জানাতে হবে তবে সরল ও সাবলীলভাবে | শহীদ জিয়ার জীবনাদর্শ সম্পর্কে আমাদের নিজেদের জানতে হবে, মানুষকেও জানাতে হবে|

- Advertisement -
islamibank

আলোচনা সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান|

চট্টগ্রাম মহানগ স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জি. জমির উদ্দিন নাহিদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ¯ে^চ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মঈনুদ্দিন রাশেদ, সিরাজুল ইসলাম ভূইয়া, জহিরুল হক টুটুল, এম. আবু বক্কর রাজু, রাজিম উদ্দিন আকন্দ, মহসিন কবির আপেল, দিদার হোসেন, হারুনুর রশিদ, গোলাম সরোয়ার, আব্দুল হালিম গুড্ডু, মো. আলমগীর, আব্দুল আহাদ রিপন, কামরুল হাসান, এন মোহাম্মদ রিমন, আরিফুর রহমান চৌধুরী| উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহাদাত হোসেন সোহাগ, আব্দুল মান্নান, মো. হাসান, নুরুজ্জামান শিমুল, আব্দুল মান্নান আলমগীর, সাইফুল আলম দীপু, আকবর হোসেন মানিক, জাকির হোসেন মিশু, কাজী মহিউদ্দিন, মহিউদ্দিন রুবেল, সাজ্জাদ হোসেন খান, জাবেদ সাফায়াত ছোবহান, রাশেদ পাটোয়ারী, মো. রাজীব, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল হাসান সোনামানিক, আলতাফ হোসেন, সাজিদ হাসান রনি, রিয়াজ উদ্দিন আহমেদ রাজু, আনিসুজ্জামান পাটোয়ারী টুটুল, শফিউল আলম শফি, আনোয়ারুল কাফি মুন্না, মো. দুলাল, হাসান মাহমুদ, থানা সদস্য সচিব কুতুবউদ্দিন নয়ন, আব্দুল খালেক, নুরুল কবির পলাশ, আশরাফ উদ্দিন টিপু, আইনুল ইসলাম জুয়েল, মাসুদুর রহমান মোহন সহ থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ|

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ