রাঙামাটিতে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক

রাঙামাটির তবলছড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় মো. সাজেদুল হক নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

সোমবার (১ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে পোস্ট অফিস কলোনির ভাড়া বাসা থেকে ওই তার মরদেহ উদ্ধার করা হয়।

- Advertisement -
google news follower

জানা গেছে, মৃত পুলিশ সদস্য সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাজেদুল হক।

তিনি পোস্ট অফিস কলোনিতে ভাড়া বাসায় স্ত্রী ও এক সন্তান নিয়ে বসবাস করতেন। তবে পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে সহকর্মীরা।

- Advertisement -
islamibank

স্থানীয়রা জানায়, এদিন রাতে স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডার পর রুমের দরজা বন্ধ করে ফাঁস দেয় পুলিশ কর্মকর্তা সাজেদুল হক।

এসময় স্ত্রী বারবার ডাকার পরও দরজা না খোলায় পুলিশকে খবর দেয় স্ত্রী।

পরে রাত পৌনে ১টার দিকে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে, রাতেই রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব বলেন, পারিবারিক কলহে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ