‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’

অনলাইন ডেস্ক

কলকাতার ধর্মতলা-রানি রাসমণি রোড চত্বরে মঙ্গলবার অবস্থান কর্মসূচিতে বসে বিজেপি সরকারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ ছিল বাংলাদেশের বহুল আলোচিত হত্যাকাণ্ড নিয়ে করা মন্তব্য।

- Advertisement -

মঞ্চ থেকে মমতা দাবি করেন, বাংলাদেশে আলোড়ন ফেলা হাদি হত্যাকাণ্ডের অভিযুক্তরা মেঘালয় সীমান্ত হয়ে পশ্চিমবঙ্গে ঢোকে। পরে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ গ্রেপ্তার করেছিল তাদের। তার অভিযোগ, ওই গ্রেপ্তারের পর তাকে ফোন করে বিষয়টি প্রকাশ না করার অনুরোধ জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

- Advertisement -
google news follower

মমতা বললেন, ‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল। কাকে দিয়ে করানো হয়েছিল, কারা এর সঙ্গে জড়িত ছিল- সবটাই জানি। কিন্তু দেশের স্বার্থে এবং বাংলাদেশকে ভালোবাসি বলেই সেই নাম প্রকাশ করছি না।’

তিনি আরও দাবি করেন, ওই ঘটনার তথ্য প্রকাশ্যে এলে বাংলাদেশে ব্যাপক রাজনৈতিক আলোড়ন তৈরি হতে পারে।

- Advertisement -
islamibank

শরিফ ওসমান হাদি গত বছরের ১২ ডিসেম্বর ঢাকায় প্রচার কর্মসূচির সময় মুখোশধারী বন্দুকধারীদের গুলিতে গুরুতর জখম হন। পরে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলেও ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

এ হত্যাকাণ্ডের পর বাংলাদেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ভারতের বিরুদ্ধে ক্ষোভও বাড়ে এবং ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের মধ্যে উত্তেজনা তৈরি হয়। তার হত্যাকাণ্ডকে ঘিরে বাংলাদেশে তীব্র রাজনৈতিক বিতর্ক ও ভারত-বাংলাদেশ সম্পর্কে তৈরি হয় টানাপড়েন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ