রাউজানে প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা হত্যা: ১১ জনের নাম উল্লেখ করে মামলা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্য দিবালোকে গুলিতে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে।

- Advertisement -

সোমবার (১৫ জুন) রাতে ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ৭ থেকে ৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলাটি রুজু করা হয়।

- Advertisement -
google news follower

মঙ্গলবার (১৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

তিনি জানান, নিহতের ভাই এবং রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ পিয়ারুল হক চৌধুরী স্বপন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

- Advertisement -
islamibank

এজাহারে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে শনাক্ত হওয়া ৫ জন এবং সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া জাকের মিয়াসহ মোট ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এর আগে গত শনিবার দুপুর দেড়টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজার এলাকায় অবস্থিত আশরাফিয়া ফার্মেসি নামের একটি ওষুধের দোকানের সামনে এই হত্যাকাণ্ড ঘটে। প্রকাশ্যে গুলি করে মাসুদুল হক চৌধুরীকে হত্যা করা হয়, যা এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

নিহত মাসুদুল হক চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের প্রয়াত আবদুল খালেকের ছেলে এবং রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।

রাউজান থানার ওসি সাইফুল ইসলাম আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে চলছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ