চাঞ্চল্যকর হত্যা মামলায় র‌্যাবের অভিযান, সলিমপুর থেকে ধরা আলী আকবর

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বহুল আলোচিত জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। মামলার তদন্তে প্রাপ্ত আসামি আলী আকবরকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

- Advertisement -

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল জানতে পারে যে চলতি বছরের ২২ জানুয়ারি সীতাকুণ্ড থানায় দায়ের করা চাঞ্চল্যকর র‌্যাব সদস্য হত্যা ও সরকারি কাজে বাধাদান মামলার এজাহারবহির্ভূত এবং তদন্তে প্রাপ্ত আসামি আলী আকবর জঙ্গল সলিমপুর এলাকায় অবস্থান করছেন।

- Advertisement -
google news follower

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৮ জুন বিকেল পৌনে ৫টার দিকে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল ১নং সমাজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব।

অভিযানের একপর্যায়ে আলী আকবরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা।

- Advertisement -
islamibank

গ্রেপ্তারকৃত আলী আকবর সীতাকুণ্ড থানার ছিন্নমূল ৪নং সমাজ এলাকার বাসিন্দা এবং আলী আহমদের ছেলে বলে জানিয়েছে র‌্যাব।

এ বিষয়ে র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়ভাবে আলোচিত এই মামলায় গ্রেপ্তারকে তদন্ত কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মামলার তদন্ত ও পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী অব্যাহত থাকবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ