মিরসরাইয়ে ১২ ফুটের অজগর উদ্ধার, ফিরল গহীন বনে

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের মিরসরাইয়ে কৃষিজমির পাশে দেওয়া জালে আটকে পড়েছিল প্রায় ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ।

- Advertisement -

পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং পরে বনে অবমুক্ত করা হয়।

- Advertisement -
google news follower

শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ডাকঘর এলাকা থেকে সাপটি উদ্ধার করেন ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াহেদপুর ইউনিয়নের ডাকঘর এলাকার একটি কৃষিজমির চারপাশে নিরাপত্তার জন্য দেওয়া জালে বিশাল আকৃতির একটি অজগর আটকে থাকতে দেখেন এলাকাবাসী।

- Advertisement -
islamibank

পরে তারা বিষয়টি দ্রুত জানায় বাংলাদেশ বন্যপ্রাণী ও সাপ উদ্ধারকারী দলের সদস্যদের। খবর পেয়ে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধারকারী দলের সদস্য মো. নাইমুল ইসলাম নিলয় বলেন, “জালে একটি অজগর সাপ আটকা পড়েছে—এমন খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই।

সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এর দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন আনুমানিক ১৫ কেজি।

পরে সেটিকে বারৈয়াঢালা জাতীয় উদ্যানের আওতাধীন বাওয়াছড়া লেকের গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়।”

বড়তাকিয়া বনের বিট কর্মকর্তা অরুন রায় জানান, অজগরটি সম্ভবত খাবারের খোঁজে বনের বাইরে চলে এসেছিল।

তিনি বলেন, “এখন বর্ষাকাল হওয়ায় খাবারের সন্ধানে বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসে বলে ধারণা করা হচ্ছে। পরে রেসকিউ টিমের সদস্যরা অজগরটি উদ্ধার করে বনে অবমুক্ত করেছেন।”

স্থানীয়দের তৎপরতা ও দ্রুত উদ্ধারকারীদের উদ্যোগে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ