মধ্যরাতে পটিয়ায় উল্টে গেল যাত্রীবাহী মিনিবাস, আহত ১৪

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার মনসা বাদামতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি যাত্রীবাহী মিনিবাস।

- Advertisement -

এতে অন্তত ১৪ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

- Advertisement -
google news follower

দুর্ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে। হাইওয়ে পুলিশ জানায়, মিনিবাসটি চট্টগ্রাম নগর থেকে পটিয়া বাসস্ট্যান্ডের উদ্দেশে ছেড়ে আসে।

পথে দ্রুতগতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে পটিয়ার মনসা বাদামতলা এলাকায় বাসটি সড়কের ওপর উল্টে যায়।

- Advertisement -
islamibank

দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতা ও উদ্ধারকারীদের তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত কমিউনিটি মেডিক্যাল অফিসার মিজানুর রহমান জানান, আহত ১৪ জনকে হাসপাতালে আনা হয়।

এর মধ্যে গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্য ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, দুর্ঘটনাকবলিত মিনিবাসটি জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ