ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল দুই কৃষকের

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একটি ধানি জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুতের সঞ্চালন লাইনের তারে জড়িয়ে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

- Advertisement -

রোববার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহতরা হলেন, ভূজপুর ইউনিয়নের মিরেরকিল গ্রামের কারিগর পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ হাশেম (৫০) এবং একই এলাকার পশ্চিম পাড়ার মৃত মাহবুল আলমের ছেলে মোহাম্মদ ইউনুস (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো তারা ধানি জমিতে চাষের কাজ করছিলেন।

- Advertisement -
islamibank

এ সময় জমিতে আগে থেকেই পড়ে থাকা বিদ্যুতের সঞ্চালন লাইনের তারের সঙ্গে অসাবধানতাবশত জড়িয়ে পড়েন তারা। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিদ্যুতের সঞ্চালন লাইনের তার আগে থেকেই জমিতে পড়ে ছিল। নিহত দুই কৃষক জমিতে চাষ করতে গিয়ে নিজের অজান্তেই ওই তারের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ