তৃণমূলের স্বাস্থ্যসেবায় যুগান্তকারী পদক্ষেপ

পল্লী চিকিৎসকদের দক্ষতায় পার্কভিউ হাসপাতালের বৈপ্লবিক উদ্যোগ

অনলাইন ডেস্ক

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিরাপদ, কার্যকর ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পার্কভিউ হাসপাতাল লিমিটেড।

- Advertisement -

এ লক্ষ্যে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন এলাকার পল্লী চিকিৎসকরা অংশ নিয়ে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

- Advertisement -
google news follower

কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. এটিএম রেজাউল করিম।

প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এম. এম. আলম সাদী, ব্লাড ব্যাংক ও ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. তানজিলা তাবিব চৌধুরী, ইমার্জেন্সি অ্যান্ড অ্যাক্সিডেন্ট বিভাগের ইনচার্জ ডা. এনামুল কবির তানভীর, এবং সিনিয়র স্টাফ নার্স মেহেদী হাসান মুরাদ ও শ্রাবন্তী দে।

- Advertisement -
islamibank

দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় Advanced Trauma Life Support (ATLS), ‘বুকে ব্যথা মানেই কি হার্টের ব্যথা?-প্রাথমিক করণীয়’, রক্ত পরিসঞ্চালনের ক্ষেত্রে সাধারণ ত্রুটি ও প্রতিকার, সাধারণ রোগে ওষুধের যৌক্তিক ব্যবহার, হ্যান্ড ওয়াশিংয়ের গুরুত্ব, নেবুলাইজার, ইনহেলার ও অক্সিজেন ডিভাইসের সঠিক ব্যবহার, প্যারেন্টেরাল প্রসিডিউর ও অ্যাসেপটিক টেকনিক, এবং প্রোফাইল্যাক্সিস ও নন-ফার্মাকোলজিক্যাল পরামর্শ বিষয়ে বিস্তারিত তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

আধুনিক চিকিৎসা ব্যবস্থার এসব গুরুত্বপূর্ণ বিষয় অংশগ্রহণকারী পল্লী চিকিৎসকদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে মত প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পল্লী চিকিৎসক সমবায় সমিতির সভাপতি মাওলানা রফিকউল্লাহ এবং বর্তমান সভাপতি পল্লী চিকিৎসক নাসির।

এছাড়াও উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক রাশেদুল মনোয়ার, মাহমুদুল হাসান, মামুনুর রশিদ, মুহসিন, মুহিউদ্দিন, বাবলু, এরশাদ এবং লিটন কুমার শর্মাসহ বিভিন্ন এলাকার পল্লী চিকিৎসকবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পার্কভিউ হাসপাতাল লিমিটেডের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড বিভাগের ম্যানেজার জাহেদুল ইসলাম।

বক্তারা বলেন, দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবায় পল্লী চিকিৎসকরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

তাঁদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক চিকিৎসাবিজ্ঞান, রোগ নির্ণয় এবং প্রাথমিক ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা আরও সমৃদ্ধ হলে সাধারণ মানুষ নিরাপদ, কার্যকর ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ বৃদ্ধি পাবে।

একই সঙ্গে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

পার্কভিউ হাসপাতাল লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা আরও সমৃদ্ধ করতে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের সার্বিক সমন্বয় ও সহযোগিতায় ছিলেন পার্কভিউ হাসপাতাল লিমিটেডের মার্কেটিং বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ আব্দুস সোবহান, রাজ্জাকুল হায়দার এবং কর্পোরেট অফিসার হেলাল পারভেজ।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী পল্লী চিকিৎসকরা এমন উদ্যোগকে সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয় বলে উল্লেখ করেন।

তাঁদের মতে, নিয়মিত প্রশিক্ষণ ও আধুনিক চিকিৎসা-জ্ঞান অর্জনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আরও নিরাপদ, বিজ্ঞানভিত্তিক এবং মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ