ভোরের নীরবতা ভেঙে মুখোশ পরে মিছিল, চট্টগ্রামের পটিয়ায় চাঞ্চল্য

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পটিয়া পৌর সদরে ভোরের নীরবতা ভেঙে মুখোশ পরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

- Advertisement -

বুধবার (২৯ জুলাই) পোস্ট অফিস এলাকায় অনুষ্ঠিত এই মিছিলকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

- Advertisement -
google news follower

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে ৮ থেকে ১০ জন যুবক মুখোশ পরে মহাসড়কে আকস্মিকভাবে মিছিল বের করেন। অভিযোগ রয়েছে, মিছিলের নেতৃত্বে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের পটিয়া পৌরসভার সংগঠক হিসেবে পরিচিত পার্থ দাশ।

মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘টুঙ্গিপাড়ার শেখ মুজিব, লও লও লও সালাম’সহ বিভিন্ন স্লোগান দেন।

- Advertisement -
islamibank

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, স্লোগান দিতে দিতে মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে অল্প সময়ের মধ্যেই দ্রুত এলাকা ত্যাগ করে।

ফলে ঘটনাটি স্থানীয়দের নজর কাড়লেও মিছিলকারীদের তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।

ঘটনার বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ভোরে (বুধবার) নিষিদ্ধ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে।

মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা মুখোশ পরিহিত ছিলেন। তাদের পরিচয় শনাক্ত এবং আটকের চেষ্টা চলছে।

ঘটনার পর পুরো বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে কাজ করছে বলে পুলিশ জানিয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ