বিজিসি ট্রাস্টে সেবা, ঐক্য ও দক্ষতার বার্তা নিয়ে মিজবাহ–মিকাত পরিষদের পথচলা

অনলাইন ডেস্ক

নতুন নেতৃত্ব, নতুন প্রত্যাশা ও ইন্টার্ন চিকিৎসকদের অধিকার-কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে গঠিত হয়েছে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের ২০২৫–২০২৬ কার্যকরী পরিষদ।

- Advertisement -

নবনির্বাচিত ডা. মিজবাহ–ডা. মিকাত কার্যকরী পরিষদকে ইতোমধ্যে চিকিৎসক ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

- Advertisement -
google news follower

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. রায়হান উদ্দীন মিকাত।

তাদের নেতৃত্বে ইন্টার্ন চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক ঐক্য, অধিকার ও কল্যাণে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

- Advertisement -
islamibank

নবনির্বাচিত কার্যকরী পরিষদের সহ-সভাপতি ডা. প্রশান্ত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মানস দাশ, সাংগঠনিক সম্পাদক ডা. অমর্ত্য মুৎসুদ্দী এবং সহ-সাংগঠনিক সম্পাদক ডা. ফওজুল আজিম।

এছাড়া দপ্তর সম্পাদক ডা. শাহরিয়ার ইসলাম সাকিব, সহ-দপ্তর সম্পাদক ডা. মো. সাইফ, অর্থ বিষয়ক সম্পাদক ডা. মোজাহিদুল ইসলাম আয়াস এবং সহ-অর্থ বিষয়ক সম্পাদক ডা. মিসবাহ সুলতানা কুইন।

স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন ডা. জান্নাতুল নাঈমা এবং সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তানিয়া আক্তার। প্রচার সম্পাদক ডা. আসমা আনিকা, সহ-প্রচার সম্পাদক ডা. প্রিমা দাশ ও ডা. তমা নন্দী।

সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. সুনন্দা বড়ুয়া ও ডা. অর্পিতা দে। ক্রীড়া বিষয়ক সম্পাদক ডা. তাসপিয়া শারমিন এবং সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ডা. পূর্বিতা দাস।

লাইব্রেরি বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন ডাঃ হাফসা খাতুন। সহ-লাইব্রেরিয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. ফাহমিদা মাইমুনা, ডা. সানিয়া বিনতে এবং ডা. রেহেনুমা আক্তার।

নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে চিকিৎসক ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ বলেন, ইন্টার্ন চিকিৎসকরা চিকিৎসাসেবার মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তাদের পেশাগত দক্ষতা, পারস্পরিক সহযোগিতা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি একটি কার্যকর ও ঐক্যবদ্ধ সংগঠন ইন্টার্ন চিকিৎসকদের নানা প্রত্যাশা ও চ্যালেঞ্জ মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

তারা আশা প্রকাশ করেন, ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ ও ডা. রায়হান উদ্দীন মিকাতের নেতৃত্বাধীন নতুন পরিষদ ইন্টার্ন চিকিৎসকদের অধিকার ও কল্যাণের পাশাপাশি পেশাগত উৎকর্ষ সাধনেও কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

একই সঙ্গে চিকিৎসাসেবার মানোন্নয়ন ও সংগঠনের সার্বিক অগ্রগতিতে নবনির্বাচিত নেতৃবৃন্দ নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন।

নতুন এই নেতৃত্বের সামনে যেমন রয়েছে ইন্টার্ন চিকিৎসকদের প্রত্যাশা পূরণের দায়িত্ব, তেমনি রয়েছে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার সুযোগ।

পারস্পরিক ঐক্য, পেশাগত দক্ষতা এবং মানবিক মূল্যবোধকে সামনে রেখে নবনির্বাচিত পরিষদ এগিয়ে যাবে-এমন প্রত্যাশাই এখন সংশ্লিষ্ট সবার।

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের ২০২৫–২০২৬ মেয়াদের নবনির্বাচিত সকল নেতৃবৃন্দের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তাদের সফল, সুন্দর ও গৌরবময় মেয়াদ কামনা করেছেন চিকিৎসক ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ