চারতলার সিঁড়ির রেলিংয়ে খেলতে গিয়ে প্রাণ গেল ৩ বছরের শিশুর

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারায় ভবনের সিঁড়ির রেলিংয়ে খেলতে গিয়ে চারতলা থেকে নিচে পড়ে মোহাম্মদ আবির নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

- Advertisement -

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহত মোহাম্মদ আবির উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া এলাকার ইসমাইল মিয়াজী বাড়ির মোহাম্মদ দিলোয়ারের ছেলে।

তবে পরিবারের সদস্যরা বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকার ওই ভবনে ভাড়া থাকতেন।

- Advertisement -
islamibank

স্থানীয় সূত্রে জানা যায়, ভবনটি চারতলা। শুক্রবার রাতে ভবনটির চারতলার সিঁড়ির রেলিংয়ে উঠে খেলছিল শিশু আবির।

খেলতে খেলতে একপর্যায়ে সে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় শিশুটি।

ঘটনার পর দ্রুত তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জাহিদুল হাসান জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরের বিভিন্ন জায়গা থেঁতলানো ছিল।

বারশত ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য জমির উদ্দিন বলেন, ভবনের সিঁড়ির রেলিংয়ে খেলার সময় শিশুটি নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাত্র তিন বছরের শিশুর এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। খেলতে গিয়ে একটি মুহূর্তের অসতর্কতাই কেড়ে নিল ছোট্ট আবিরের প্রাণ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ