খুলশীতে ভাড়া বাসায় ইয়াবার ‘সংসার’, ৪ হাজার পিসসহ দম্পতি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

মঙ্গলবার (৪ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে রেলওয়ে হাসপাতাল সংলগ্ন পোস্ট অফিস কলোনির একটি ভাড়া বাসায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

- Advertisement -
google news follower

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. ইসহাক (২৮) ও তাঁর স্ত্রী সনিয়া আক্তার (২৪)।

খুলশী থানার উপপরিদর্শক (এসআই) শাহ পরান জানান, স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ওই দম্পতিকে হাতেনাতে আটক করা হয়।

- Advertisement -
islamibank

পরে তাঁদের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ২০টি প্যাকেটে সংরক্ষিত মোট ৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক দাবি, গ্রেপ্তারকৃত দম্পতি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে আসা ইয়াবা চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

তাঁদের মাধ্যমে নগরের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের একটি চক্র সক্রিয় ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

তবে এ কারবারের নেপথ্যে রয়েছে আরও বড় একটি নাম-‘নাজমা’।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নাজমা নামের এক নারী এই সিন্ডিকেটের মূল সমন্বয়কারী হিসেবে ভূমিকা রাখছেন। তাঁকে ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবেও উল্লেখ করা হচ্ছে।

পুলিশ বলছে, গ্রেপ্তার দম্পতির কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

ফলে এই অভিযানের সূত্র ধরে মাদক সরবরাহের নেটওয়ার্কের আরও তথ্য সামনে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, আটক দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ