চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমন (২৫)-এর বিরুদ্ধে হাটহাজারী থানার একটি চাঁদাবাজি মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

- Advertisement -

বুধবার (১২ আগস্ট) রিমান্ড শুনানি শেষে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

- Advertisement -
google news follower

বিষয়টি নিশ্চিত করে জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান জানান, মামলাটির তদন্তের স্বার্থে পুলিশ ডেভিড ইমনের সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালী এলাকা থেকে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
islamibank

গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন ৩০ জুলাই ফটিকছড়িতে অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে একটি বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ অন্তত ১৩টি মামলা রয়েছে।

এবার হাটহাজারী থানার চাঁদাবাজি মামলায় পাঁচ দিনের রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। রিমান্ডে মামলার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য এবং তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর বিষয়ে আরও তথ্য বেরিয়ে আসতে পারে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ