মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা

অনলাইন ডেস্ক

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরের পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এই মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

- Advertisement -
google news follower

এর আগে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই চূড়ান্ত মনোনয়ন দেয়। প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে হওয়া বিএনপির শীর্ষ ও সিনিয়র নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ