সিএনজির গ্যাস সিলিন্ডারের ভেতর ৪৩ হাজার ইয়াবা, আটক ২

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৩ হাজার ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব-৭।

- Advertisement -

র‌্যাবের হিসাবে, উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

- Advertisement -
google news follower

একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে আনোয়ারা থানার কালা বিবি দিঘীর মোড় এলাকার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মার্কেটের সামনে পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় র‌্যাব-৭।

- Advertisement -
islamibank

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক কারবারি সিএনজি অটোরিকশায় করে ইয়াবা ট্যাবলেট নিয়ে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম শহরের দিকে আসছে।

এ তথ্যের ভিত্তিতে কালা বিবি দিঘীর মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি শুরু করা হয়।

এরই একপর্যায়ে একটি সবুজ রঙের রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা চেকপোস্টের সামনে এলে সেটি থামিয়ে তল্লাশি করা হয়।

এ সময় পালানোর চেষ্টা করলে সিএনজিতে থাকা শফি আলম (৩৬) ও আবদুর রহিম (৪৭)কে আটক করা হয়।

আটক শফি আলম কক্সবাজার জেলার উখিয়া থানার মহুরীপাড়া এলাকার ফাইজুল হকের ছেলে। অপর আটক আবদুর রহিম কক্সবাজার সদর থানার নয়াপাড়া এলাকার বাসিন্দা।

পরে সিএনজি অটোরিকশাটির গ্যাস সিলিন্ডার তল্লাশি করে এর ভেতরের এক পাশে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো ২২টি বান্ডেল পাওয়া যায়।

এসব বান্ডেল খুলে মোট ৪৩ হাজার ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাবের হিসাবে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

আটক দুই মাদক কারবারি ও উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৭।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ