কেউ কিনলেন না হিটলারের ছবি!

অ্যাডলফ হিটলারের আঁকা পাঁচটি ছবি জার্মানিতে নিলামে তোলা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এর কোনোটিই বিক্রি হয়নি। হিটলারের আঁকা বলে দাবি করা হলেও ছবিগুলো জাল বলে সন্দেহ করা হচ্ছে।

- Advertisement -

ওয়েইলডার অকশন হাউস ছবিগুলো নিলামে তুলেছিল। নিলামে সর্বনিম্ন দাম ঠিক করা হয়েছিল ৪৫ হাজার ইউরো। যে নুরেমবার্গ শহরে হিটলার তার সমাবেশগুলো করতেন, সেখানেই এ নিলাম অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর নাৎসি নেতাদের বিচারও হয়েছিল এই শহরে।

- Advertisement -
google news follower

হিটলারের ছবিগুলো নিলামে ওঠানোর সংবাদ ছড়িয়ে পড়তেই বিতর্ক তৈরি হয়। শহরের মেয়র উলরিখ ম্যালি এটিকে কুরুচিপূর্ণ কাজ বলেও মন্তব্য করেন। আবার ছবিগুলো আসলেই হিটলারের আঁকা কি না, তা নিয়েও বিতর্ক ছিল। ফলে একসময় মনে করা হচ্ছিল, এ নিলাম আর হবে না।

শেষ পর্যন্ত হিটলারের স্বাক্ষরযুক্ত এসব ছবি নিলামে তোলে অকশন কর্তৃপক্ষ। কিন্তু এর কোনোটিই ক্রেতার হাতে যায়নি। নিলামে হিটলারের ব্যবহৃত কিছু সামগ্রীও তোলা হয়েছিল। গত সপ্তাহে জার্মান পুলিশ এ অকশন হাউসে তল্লাশি চালায়। তারা সেখান থেকে বেশকিছু ছবি আটক করে। সেখানে ৬৩টি ছবিতে হিটলারের নামের আদ্যাক্ষর ‘এএইচ’ বা ‘এ হিটলার’ লিখে স্বাক্ষর দেওয়া ছিল। এগুলো জাল বলে সন্দেহ করা হচ্ছে।

- Advertisement -
islamibank

হিটলারের আঁকা বলে দাবি করা ছবি নিয়ে বিতর্ক এবারই প্রথম নয়। আগেও তার ছবি বলে বিক্রির চেষ্টা করা শিল্পকর্ম জাল বলে অভিযোগ ওঠে। হিটলার তার প্রথম জীবনে ছবি আঁকতেন, কিন্তু তিনি ভিয়েনা একাডেমি অব ফাইন আর্টসে দু’বার ভর্তি হওয়ার চেষ্টা করেও বিফল হন।

২০১৫ সালে অবশ্য এই ওয়েইল্ডার অকশন হাউস হিটলারের আঁকা বলে দাবি করা কিছু ছবি বিক্রি করে। নিলামে সেগুলোর দাম উঠেছিল প্রায় চার লাখ ইউরো।
জার্মানিতে বর্তমানে নাৎসিদের কোনো প্রতীক প্রকাশ্যে দেখানো নিষেধ। তবে শিক্ষামূলক কাজে এই প্রতীক ব্যবহারে বাধা নেই।

অ্যাডলফ হিটলার ১৯৩৩ হতে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানি শাসন করেন। তার নেতৃত্বেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করে জার্মানি। ওই সময় হিটলারের হামলার শিকার হয়ে ৬০ লাখ ইহুদি নিহত হয় বলে দাবি করা হয়। আর ৭ বছর ধরে চলা ওই যুদ্ধে আরো লাখ লাখ সৈনিক ও বেসামরিক মানুষ নিহত হন।- বিবিসি বাংলা

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ