বিএনপি একমাত্র দল, যে দলের ঠিকানা শুধুই বাংলাদেশ: মোশাররফ হোসেন দীপ্তি

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন জাতীয়তাবাদী যুবদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়। এটি গণতন্ত্র, মানুষের অধিকার এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী তরুণদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম’র হাতে গড়া যুব-ঐক্য-প্রগতির মূলমন্ত্রে বলিয়ান জাতীয়তাবাদী যুবদল।

- Advertisement -

তিনি আজ ১৫ অক্টোবর বৃহস্পতিবার আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -
google news follower

তিনি আরও বলেন, বিএনপি একমাত্র দল, যে দলের ঠিকানা শুধুই বাংলাদেশ। পরাজিত ফ্যাসিস্ট ও গুপ্ত রাজনৈতিক শক্তি মিলে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে হবে। ব্যক্তিগত পছন্দ ভেদাভেদ ভুলে সংগঠনের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

এসময় তিনি বলেন, চট্টগ্রাম মহানগর যুবদলের নেতাকর্মীরা শৃঙ্খলা ঐক্য সাংগঠনিক দক্ষতার মাধ্যমে একটি সফল ও স্মরণীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপহার দিতে সক্ষম হবে। তিনি যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর যুবদলের দু’দিনের কর্মসূচি ঘোষণা করেন।

- Advertisement -
islamibank

প্রস্তুতি সভা শেষে বাংলাদেশের বিগত ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদী লুটপাটের ফলে সৃষ্ট বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানী সংকট এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার দর সংশ্লিষ্ট সচেতনতামূলক লিফলেট সাধারণ জনগণের মাঝে বিতরণ করেন। বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য পরাজিত আওয়ামী ফ্যাসিস্ট লীগই দায়ী। জামালখান চেরাগী পাহাড় মোড় থেকে শুরু করে আন্দরকিল্লা শাহ জামে মসজিদ পর্যন্ত পথচারী, দোকানদার ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন নগর যুবদল নেতৃবৃন্দ।

চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন’র সঞ্চালনায় প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি সহ সভাপতি এস এম শাহ আলম রব, ফজলুল হক সুমন, মোহাম্মদ মুছা, জসিমুল ইসলাম কিশোর, বায়েজিদ বোস্তামি থানা যুবদলের আহবায়ক অরুপ বড়ুয়া, সেলিম খান, এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, একরামুল হক ছুট্টু, সহ-সাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, শাহজালাল পলাশ, তানভীর মল্লিক, সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, জসিম উদ্দিন সাগর, মহিউদ্দিন মুকুল, এস এম বখতিয়ার উদ্দিন, ইফতেখার শাহরিয়ার আজম, সহসম্পাদক মোহাম্মদ শাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম জহির, আরিফ হোসেন, মেজবাহ উদ্দিন মিন্টু, হাফেজ কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম বাবু, হোসেন জামান, মোহাম্মদ ইদ্রিস, জাহাঙ্গীর আলম মানিক, নগর যুবদলের সদস্য সদস্য কলিম উল্লাহ, সোহাগ খান, প্রফেসর সাইদুল হক শিকদার, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল করিম, থানা যুবদলের আহবায়ক শফিউল আজম, বজল আহমেদ, মোশাররফ আমিন সোহেল, সদস্য সচিব শওকত খান রাজু, মন্জুর আলম মন্জুু, মোহাম্মদ মুসা, তাজ উদ্দিন তাজু, মোহাম্মদ ইয়াছিন, সাইফুল আলম রুবেল, সাজ্জাদ হোসেন সাদ্দাম, নুর উদ্দিন শরীফ দিদার, রেদোয়ান হোসেন জনি, ওয়ার্ড যুবদলের আহবায়ক এস এম আলী, আবু বক্কর বাবু, আকতার হোসেন, বাদশাহ আলমগীর, সাইফুল আলম, মো: হাসান, মো: জহিরুল ইসলাম, মেহেদী হাসান রানা, সাইফুল ইসলাম সহ প্রমুখ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ