লালনের দর্শন ধারণ করলে বৈষম্য দূর করা সম্ভব: ভূমি প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

ধর্ম, বর্ণ ও গোত্রের ঊর্ধ্বে উঠে মানবতাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন লালন সাঁই। তাঁর মানবতাবাদী দর্শন ধারণ করতে পারলে সমাজ থেকে বৈষম্য দূর করে সাম্য ও মানবিক সমাজ গঠন সম্ভব বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

- Advertisement -

শনিবার (১৭ অক্টোবর) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে জেলা প্রশাসন আয়োজিত লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসের স্মরণানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -
google news follower

প্রতিমন্ত্রী বলেন, লালন সাঁইকে শুধু গীতিকার বা শিল্পী হিসেবে বিবেচনা করলে তাঁর প্রতি অবিচার করা হবে।

তিনি ছিলেন বাংলার মানবতাবাদী দর্শনের অন্যতম প্রতিকৃতি। ধর্ম, বর্ণ ও গোত্রের ঊর্ধ্বে উঠে তাঁর দর্শন ও গানের মাধ্যমে মানবতাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। তাঁর দর্শন আমাদের মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়।

- Advertisement -
islamibank

তিনি বলেন, ধর্ম, বর্ণ ও গোত্রের পার্থক্য বিবেচনায় না এনে মানুষকে মানবিক মর্যাদায় গ্রহণ করতে হবে। সবার সঙ্গে মানবিক আচরণ করতে হবে। তাহলেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।

মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শনের সঙ্গে সাম্য ও ঐক্যের যে চেতনা রয়েছে, তা রাজনৈতিক ও সামাজিক জীবনেও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধর্মীয়, বর্ণগত ও সাংস্কৃতিক পার্থক্যের ঊর্ধ্বে উঠে ‘বাংলাদেশি’ পরিচয়ের মাধ্যমে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার একটি মতবাদ প্রতিষ্ঠা করেছিলেন। এর ফলে বিভিন্ন ধর্ম, বর্ণ ও সংস্কৃতির মানুষ নিজেদের স্বাতন্ত্র্য বজায় রেখে অভিন্ন বাংলাদেশি পরিচয়ের অধীনে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পেয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়সল আহমেদ, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ